পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দীর্ঘদিন যাবত অসুস্থ রাজধানীর ধানমণ্ডি শঙ্করের ইবনে সিনার আইসিইউতে শয্যাশায়ী জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা আযহার আলী আনোয়ার শাহকে দেথতে গেলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আল্লামা মাসউদ যান তাকে দেখতে। এসময়ে তার সাথে ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমি, ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন, দপ্তর সম্পাদক ওয়ালীউল্লাহ মাসুদ। এসময়ে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বর্ষীয়ান এ আলেমের সুস্থতা কামনা করে দোআ করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
এছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার শাহ’র ছোট ভাই মাওলানা আব্দুর রশিদ ও জামাতা মাওলানা জালালুল ইসলাম।
উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ দীর্ঘদিন যাবত ক্যানসারে ভুগছিলেন। ২৫ জানুয়ারি (শুক্রবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।
এর আগে খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পাই থাই নাওয়ামিন ইন্টারন্যাশনাল হসপিটালে দীর্ঘ দুইমাস চিকিৎসা শেষে ১৪ ডিসেম্বর (শনিবার) দেশে ফিরেন তিনি।
ছবি: সংগৃহীত (প্রতিকী ছবি)


