মাওলানা সালেম কাসেমীকে নিয়ে বই ও মোড়ক উন্মোচন

মাওলানা সালেম কাসেমীকে নিয়ে বই ও মোড়ক উন্মোচন

মাওলানা সালেম কাসেমীকে নিয়ে বই ও মোড়ক উন্মোচন

মাওলানা সালেম কাসেমী ছিলেন সালাফের পূর্ণ প্রতিচ্ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ) : দেওবন্দে মাওলানা সালেম কাসেমী রহ. এর উপর লিখিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। এশিয়ার প্রাচীন বিদ্যাপীঠ দারুল উলূম ওয়াকফ দেওবন্দে দেওবন্দী চিন্তার তরজুমান, উলূমে নানুতবীর শারেহ হাকীমুল ইসলাম হযরত মাওলানা কারী মুহাম্মাদ তৈয়ব সাহেব রহ. এর জানেশীন খতীবে ইসলাম হযরত মাওলানা সালেম কাসেমী সাহেব রহ এর ব্যক্তিত্ব, জীবন ও কর্মের উপর লিখিত গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দারুল উলূম ওয়াকফের হুজ্জাতুল ইসলাম একাডেমিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মাওলানা সালেম কাসেমীর কর্ম ও তার বর্ণিল জীবনের উপর লিখিত ভারতের বিদগ্ধজনদের রচিত বিভিন্ন প্রবন্ধ নিবন্ধকে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে।

বইটি প্রকাশ করেছে দারুল উলূম ওয়াকফের হুজ্জাতুল ইসলাম একাডেমি গবেষণা বিভাগ।

উল্লেখ্য, তিন ভাষায় লিখিত প্রবন্ধগুলোকেই ভিন্ন ভিন্নভাবে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে।

এসময় দারুল উলূম দেওবন্দ ওয়াকফের মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমী তার সন্তোষ প্রকাশ করে বলেন, খুবই স্বল্প সময়ে বইটি দারুণ সুবিন্যস্তভাবে এসেছে। যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।

বিশেষ করে হুজ্জাতুল ইসলাম একাডেমির ডাইরেক্টরের শুকরিয়া আদায় করি। যার কারণে এই সংকলনটি অত্যন্ত সুন্দরভাবে স্বল্পসময়ে আলোর মুখ দেখেতে পেরেছে।

এসময় তিনি বলেন, খতীবে ইসলাম হযরত মাওলানা সালেম কাসেমী রহ, এর ব্যক্তিত্ব বর্তমানের এই সঙ্কট সময়ে ছিলো সালাফের পূর্ণ প্রতিচ্ছবি। আমল আখলাক, যোগ্যতা, দূরদর্শীতা সবক্ষেত্রেই সালাফের পরিচায়ক ছিলেন তিনি।

প্রসঙ্গত, মাওলানা মুহাম্মাদ সালেম কাসেমি রহ. দীর্ঘদিন অসুস্থতার পর ২০১৮ সালের ১৪ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৩ টায় ৯২ বছর বয়সে ইন্তেকাল করলেন।  দ্বীন ও ইসলামের খেদমতে তিনি লিখে গেছেন অসংখ্যা কিতাব। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে চালিয়েছেন তিনি তার ক্ষুরধার লেখনি। তিনি জীবন যাপন করতেন অত্যন্ত সাদাসিধেভাবে। ছিলেন খুবই বিনয়ী এবং কোমল হৃদয়ের অধিকারী। মাওলানা মুহাম্মাদ সালেম কাসেমি রহ. ৮ জানুয়ারি ১৯২৬ ঈসায়ি মোতাবেক ২২ জুমাদাস সানি ১৩৪৪ হিজরি সনে ভারতের উত্তরপ্রদেশস্থ সাহরানপুর জেলার দেওবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।

মাওলানা সালেম কাসেমি রহ. ছিলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহ.-এর পর নাতি এবং দেওবন্দের সাবেক মুহতামিম হাকিমুল ইসলাম মাওলানা কারি মুহাম্মাদ তৈয়ব সাহেব রহ.-এর ছেলে।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ

সম্পাদনা : মাসউদুল কাদির

তথ্য : ডেইলি হামারা সামাজ, দিল্লী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *