‘মিলেমিশে থাকার ঐতিহ্য আছে মুসলমানদের’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিলেমিশে থাকার ঐতিহ্য মুসলমানদের রয়েছে জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, পাঁচ হাজার বছর ধরে ভারতে আমাদের মুসলিম, হিন্দু, শিখ, ঈশায় সকল সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে থাকার ঐতিহ্য আছে। আমরা এক সঙ্গে বসবাস করেছি এবং করে যেতে চাই। এই ভাবে সম্মিলিত জাতীয়তাবাদের গুরুত্ব ও প্রয়োজনীনতার কথা তুলে ধরেন তিনি।
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হামলায় পবিত্র মসজিদে ৪৯ মানুষকে বর্বরোচিতভাবে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। তাঁর তীব্র নিন্দা করছি।
জমিয়তে উলামা হিন্দের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভারতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা জমিয়তের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, জমিয়তে উলামা হিন্দ বীরভূম জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান, রাজ্য সম্পাদক মুফতি আব্দুল সালাম, রাজ্য সহসভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা সম্পাদক মুফতি ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনার বিষয় সূচী ছিল সম্মিলিত জাতীয়তাবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, কওমী ও মিল্লি ইত্তেহাদ, দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার অভিযান।
বীরভূম জমিয়তে উলামা হিন্দের জেলা সভাপতি মাওলানা অনিসুর রহমান বলেন, শান্তি-সম্প্রীতির সঙ্গে যেন আমরা হিন্দু, মুসলিম, শিখ ও ইশায় এক সঙ্গে বসবাস করতে পারি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা করেন তিনি।
এদিকে ১৬ মার্চ শনিবার নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলার ঘটনায় আমরা বাকরুদ্ধ। স্তব্ধ। শোকাহত। তিনি বলেন, যে সন্ত্রাসী হামলায় বিশ্ব কেঁপে উঠছে ,সেই হামলায় জড়িতদের মধ্যে এক নরপশু হচ্ছে ,বিশ্বের মোড়ল ডোনাল্ড ট্রাম্পের অন্ধ ভক্ত বলে জানাগেছে। যদিও এ খবরের সত্যতা পাওয়া যায়নি এখনও।
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী বলেন, এ ঘটনা শুধু নিউজিল্যাণ্ড নয় ,সমগ্র বিশ্বের জন্য অশনি সঙ্কেত বটে। জাতপাতের অঙ্ক নয় ,সন্ত্রাসীদের বাছাই করে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানানোর পাশাপাশি , ইউরোপে ইসলাম বিদ্বেষী বার্তা ছড়িয়ে দেওয়ার কারণে আজ শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, ধর্মপ্রাণ মুসলিমরা ,বলে মনে করেন তাহারা ,যা খুবই ব্যদনাজনক এবং সঙ্গে নিহতদের জান্নাত কামনা করেন, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী , সাংসদ আহমদ হাসান ইমরান এবং আসাম রাজ্যের হাইলাকান্দি সমষ্টির বিধায়ক আলহাজ আনোয়ার হোসেন লস্কর।
গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : পশ্চিমবঙ্গ, জমিয়তে উলামা হিন্দ


