রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। রবিবার (৫ মার্চ) ডিএমপির পক্ষ থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৯ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ৩৬৭ পিস ইয়াবা, ১৪১ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ মার্চ সকাল ৬টা থেকে ৫ মার্চ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *