পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও গৃহকর্মীদের ভিসার আবেদন জমা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস। শুক্রবার (৬ আগস্ট) ঢাকার সৌদি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি দূতাবাস আরও জানায়, আগামী রোববার (৮ আগস্ট) থেকে গৃহকর্মী ক্যাটাগরিতে ভিসার আবেদন জমা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে ওই দিন থেকে ভিসার আবেদন জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে সৌদি আরবে ভিসা বন্ধ রয়েছে। তবে আস্তে আস্তে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করছে সৌদি সরকার।


