পাথেয় রিপোর্ট : শুক্রবার রাজধানীর রামপুরায় চোখের ছানি পড়া রোগীদের ছানী অপারেশনের জন্য ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্প করা হয়। তাদের মধ্য থকে ৫০ জন রোগীকে শনিবার যাত্রাবারী বাংলাদেশ আই ফাউন্ডেশন এন্ড হসপিটালে অপারেশন করার কথা জানিয়েছেন মাওলানা সাঈদ নিজামী।
তিনি বলেন, হতদরিদ্র মানুষদের জন্য করা আমাদের এই প্রোগ্রাম চলছে বহু বছর ধরে। প্রতিবছরের মতো এবছরও আমরা ইসলাহুলের মাধ্যমে চোখে ছানি পড়া রোগীদের অপারেশনের ব্যবস্থা করছি।
শুক্রবার ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ অসহায় রোগীদের পাশে দাঁড়াতে নিজেকে ভাগ্যবান আখ্যায়িত করে বলেন, সবকিছু আল্লাহর ইচ্ছাতে হয়। আমরা কেবলই উসিলা স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের কাজকে কবূল করুন।


