শবে বরাতে আতশবাজিসহ বিস্ফোরক দ্রব্য ফোটানো নিষিদ্ধ

শবে বরাতে আতশবাজিসহ বিস্ফোরক দ্রব্য ফোটানো নিষিদ্ধ

পাথেয় রিপোর্ট : ২১ এপ্রিল রোববার দিবাগত রাত শবে বরাত উপলক্ষে আতশবাজিসহ সব ধরনের ক্ষতিকারক ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২১ এপ্রিল সন্ধ্যা ৬ টা হতে ২২ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *