শরীয়ত বাড়াবাড়ি পছন্দ করে না : আল্লামা মাসঊদ

শরীয়ত বাড়াবাড়ি পছন্দ করে না : আল্লামা মাসঊদ

শরীয়ত বাড়াবাড়ি পছন্দ করে না : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : আমাদের শরীয়তের কোন মাসআলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ। তিনি বলেন, শরীয়ত অতিমাত্রায় বাড়াবাড়ি আবার একদম উদাসীনতা কোনটাই পছন্দ করে না।

শুক্রবার (১৮ই অক্টোবর ১৯ইং) রাজধানীর হাজীপাড়া ঝিল মসজিদে (ইকরা মসজিদ) জুম’আর নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন।

ফরীদ ঊদ্দীন মাসঊদ বলেন, একদল লোক শরীয়তের বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে বাড়াবাড়ি করে থাকে। কিন্তু, শরীয়ত বাড়াবাড়ি পছন্দ করে না। আহলে হাদীস নামের একদল ভ্রান্ত লোক শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি করে। তারা ইসতেঞ্জার জন্য কুলুপ ব্যবহার করে না। যা শরীয়তের বিধানের লঙ্ঘন।

আল্লামা মাসঊদ বয়ানের শুরুতে পবিত্রতার বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে বলেন, ইস্তিঞ্জার সময় শরীয়তের বিধিবিধান মেনে ভালভাবে পবিত্রতা অর্জন করতে হবে। কেননা, হাদীস শরীফে এসেছে কবরের শাস্তি বেশী হয় ইস্তিঞ্জার কারণেই।

অযু ইস্তিঞ্জার সময় পানির অপচয় করা উচিৎ নয় উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, কিছু লোক বাসা থেকে অযু করে এসে মসজিদে সাওয়াবের নিয়্যাতে আবার অযু করে। এটা অপচয়।

এছাড়াও আল্লামা মাসঊদ কুরআন-সুন্নাহর আলোকে পবিত্রতা অর্জনের পদ্ধতি তুলে ধরেন।

গ্রন্থনা : আহমাদ কাশফী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *