পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর আহ্বানে শুক্রবার (৪ জুন) বিকেল ৩টায় রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া ইকরা বাংলাদেশ মিলনায়তনে একটি পরামর্শ ও আলোচনার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
ঢাকা মহানগরীর বাংলাদেশ জমিয়তুল উলামার সব সদস্য ও কর্মীকে এই পরামর্শসভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জমিয়তুল উলামার ঈদ পরবর্তী কাজ শুরু করতে যাচ্ছি। লকডাউনের কারণে আমরা ঘরোয়াভাবে তালিম তারবিয়াত ও কিছু সামাজিক কাজে সম্পৃক্ত ছিলাম। সামনের দিনগুলোতে আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলো নিয়ে আবারও মাঠে ময়দানে কাজ শুরু করবো।



