শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি মাহমুদ মাদানীর শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি মাহমুদ মাদানীর শোক

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের প্রতি মাহমুদ মাদানীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হওয়ায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার জন্যও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি।

ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বলেন, অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির ইত্যাদি উপাসনালয়ে হামলা করা জায়েজ নেই। এসব আত্মঘাতী হামলা চালিয়ে মুক্তি পাওয়া যায় না। ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। যে সন্ত্রাসী সে কেবলই একজন সন্ত্রাসী। তার কোনো ধর্ম বা মতাদর্শ নেই।

২১ এপ্রিল রোববার ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী এসব কথা বলেন।

উপাসনালয়গুলোতে হামলা করা সন্ত্রাসীরা তাদের লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছে মন্তব্য করে মাওলানা মাদানী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানব সমাজের জন্য হুমকি। ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করা যেন সন্ত্রাসীরা তাদের লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের জন্য কোনো নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। বিশ্ববাসীকে এখনই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলায় পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্মীয় চিন্তাবিদ, শিক্ষাবিদ সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২১ এপ্রিল) এই বোমা হামলার পর নিহতের সংখ্যা অন্তত ২০৭ বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড।

দেশটির স্থানীয় সময় রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে। হামলার পর সেন্ট সেবাস্থিয়ানের ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনার পরিবারের সদস্যরা থাকলে সাহায্য করুন। এই সিরিজ বোমা হামলার প্রায় ঘণ্টা খানেক পর আবারও কলম্বো ও এর পার্শ্ববর্তী একটি শহরে আরও দুইটি বোমা বিস্ফোরণ ঘটে।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : জমিয়তে উলামা হিন্দ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *