সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে খেলাফত মজলিসের আহ্বান

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে খেলাফত মজলিসের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আর দেরী না করে এখনই কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান খেলাফত মজলিসের এই দুই নেতা।

খেলাফত মজলিসের বিবৃতিতে বলা হয়, ‘করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ রয়েছে প্রায় সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একদিকে শিক্ষার্থীদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে। বহু শিক্ষার্থী ঝড়ে পরার তথ্য পাওয়া যাচ্ছে।’

খেলাফত মজলিসের দুই নেতা বলেন, ‘অথচ বাংলাদেশের চেয়েও মারাত্মক করোনা আক্রান্ত ইউরোপ ও আমেরিকার দেশগুলোতেও এত দীর্ঘসময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। আর যেহেতু ১১ আগস্ট থেকে সারাদেশে সব কিছুই খুলে দেওয়া হচ্ছে। তাই আর বিলম্ব না করে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, গণটিকা দান কর্মসূচিতে দেশে বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার যে চিত্র পরিলক্ষিত হচ্ছে তাতে মনে হচ্ছে এ বিষয়ে যথাযথ প্রস্তুতির যথেষ্ট অভাব রয়েছে। টিকা দিতে গিয়ে মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। কেউ কেউ দু-তিন দিন কেন্দ্রে গিয়েও টিকা পাচ্ছে না। গণটিকা দান কর্মসূচির ক্ষেত্রে বিরাজমান এসব অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দূর করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *