পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮০ শতাংশ। সুস্থতার হার ৯০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


