আফগানিস্তানে ৭২ ঘণ্টার ব্যবধানে ২৭ শিশুর মৃত্যু

আফগানিস্তানে ৭২ ঘণ্টার ব্যবধানে ২৭ শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে তালেবান ও সরকারী বাহিনীর মধ্যকার লড়াইয়ে গত ৭২ ঘন্টায় অন্তত ২৭ শিশুর মৃত্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ বলছে, ৭২ ঘণ্টায় কান্দাহার প্রদেশ ২০ শিশু মারা গেছে, আহত হয়েছে ১৩০ শিশু, খোস্ত প্রদেশে দুই শিশুর প্রাণহানি ঘটেছে, আহত তিন, পাকটিয়া প্রদেশে পাঁচ শিশু মারা গেছে, আহত হয়েছে তিনজন। এ সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বিবিসিকে বলেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি আফগানিস্তান। তবে, সাম্প্রতিক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরই জের ধরে ইউনিসেফ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

গত এক মাসে আফগানিস্তানে লড়াইয়ে এক হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *