সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা আয়োজিত কাউন্সিল ও সমাবেশের মঞ্চ প্রস্তুত বলে জানিয়েছেন জেলা সদস্য সচিব মাওলানা তহুরুল হক জকিগঞ্জী। তিনি বলেন, আল্লামা মাসঊদ আসছেন। আমরা আনন্দে উদ্বেলিত। সমগ্র সিলেটের জমিয়তভক্তগণ আমাদের সভায় উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
মঙ্গলবার সকালে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে গিয়ে এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০ মার্চ ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা তহরুল হক জকিগঞ্জী জানিয়েছেন, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জকিগঞ্জী বলেন, মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হবে কাউন্সিল। এতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহীম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখবে, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা কারী শামসুল হক, মাওলানা মুজাহিদ আলী, মাওলানা আবদুল করীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদিস মাওলানা আবদুর রউফ ও প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম।


