সেই কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

সেই কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

সেই কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

পাথেয় রিপোর্ট : রাজধানীর অভিজাত এলাকা কাকরাইল আর নিরাপদ হলোই না। আবারও নিহত হয়েছেন একজন র‌্যাব সদস্য। রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক র‍্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত র‌্যাব সদস্যের নাম হাসান মাহমুদ (৩০)। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসান মাহমুদকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহত হাসান মাহমুদের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি উত্তরা র‍্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *