পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমরাহ পালন করতে যেতে পারবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
দীর্ঘদিন হজ্ব ও ওমরাহ কার্যক্রম বন্ধ থাকায় আবার কার্যক্রম শুরু করতে অল্প কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারাও এও জানায় যে, সেপ্টেম্বর থেকেই বাংলাদেশিরা ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন।
এদিকে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিরা শর্ত সাপেক্ষে ওমরাহ পালন করতে যেতে পারবেন। সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি মানতে হবে। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে হজ্বে যেতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং ওমরাহ যাত্রীকে ১৮ বছর বা তার বেশি হতে হবে।


