পাথেয় রিপোর্ট : বহুল আলোচিত ও প্রতিক্ষিত কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষা মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যাহ-এর মহাসচিব ও ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী।
বুধবার রাতে এক বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিবৃতিতে মুফতি মোহাম্মদ আলী বলেন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবির সমমান প্রদান) বিল ২০১৮’- সংসদে পাস করে তিনি বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মনে আশা পূরণ করেছেন।
আশা করি, শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে এই বিলের পক্ষে প্রধানমন্ত্রীকে আরো সহযোগিতা করবেন।
ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল বিবৃতিতে আরও বলেন, কওমি মাদরাসার স্বীকৃতির আইন জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।
প্রসঙ্গত, রাজধানীর আফতাবননগরের জামিআ এদারাতুল উলূমে অনুষ্ঠিত সাধারণসভার স্বাগত ভাষণে মুফতি মুহাম্মদ আলী জাতীয় বেফাকের উদ্দেশ্য তুলে ধরেন।
এক. দারুল উলূম দেওবন্দের চিন্তাচেতনার যথার্থ বাস্তবায়ন।
দুই. দারুল উলূম দেওবন্দের স্টুডেন্টভিসা নিয়ে পড়তে যাওয়ার পথ সুগম করা।
তিন. স্বীকৃতি বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন।
চার. বোর্ড বহির্ভূত মাদারেসে কওমিয়াকে দ্বীনী বোর্ডের অন্তর্ভুক্তকরণ।
পাঁচ. মাদরাসা শিক্ষার ফায়দাকে সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছে দেওয়া।
ছয়. মাদরাসার তালিম তথা শিক্ষার মান উন্নয়ন।
সাত. দেশব্যাপী অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বোর্ডের কার্যক্রমকে প্রসারিত করা।
আট. মাদরাসার মান উন্নয়নে আর্থিক উপায়ে সন্ধান।
কওমি মাদরাসার স্বীকৃতির আইন জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।


