২০০ এর নিচে নামলো করোনায় দৈনিক মৃত্যু

২০০ এর নিচে নামলো করোনায় দৈনিক মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনায় দৈনিক মৃত্যু ২০০ এর নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।

এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৪৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪, সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১ ও শুক্রবার ২৪৮ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১ হাজার ৭৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *