৩০০ আসনেই বিজয়ী হবে বিজেপি : নরেন্দ্র মোদি

৩০০ আসনেই বিজয়ী হবে বিজেপি : নরেন্দ্র মোদি

পাথেয় রিপোর্ট : আসন্ন ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (এনডিএ) ৩০০ আসনেই জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন সামনে রেখে কংগ্রেসের বিরুদ্ধে আবারও তোপ দেগেছেন তিনি। বলেছেন, দারিদ্র্য দূরীকরণ নিয়ে চারপুরুষ ধরে মিথ্যে বলেছে গান্ধী পরিবার। জওহরলাল নেহরু থেকে সোনিয়া গান্ধী পর্যন্ত সবাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন একই ইস্যুতে মিথ্যা বলছেন রাহুল গান্ধী।

শুক্রবার (৩০ মার্চ) হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

জাতিসংঘের তথ্যমতে, ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ৩০ কোটিই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত সপ্তাহে দারিদ্র্য দূরীকরণে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল। বিরোধী দলের এ প্রতিশ্রুতির প্রতিই তোপ দেগেছেন মোদি। বলেন, কংগ্রেস জানে, তারা নির্বাচনে জিতবে না। তাই মিথ্যা ও অবাস্তব সব প্রতিশ্রুতি দিচ্ছে।

২০১৯ সালের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না বলেও জানান তিনি। ৩০০ আসনেই জিতবে এনডিএ জোট। তিনি বলেন, জনগণের দৃষ্টি এখন তার ওপর কারণ তিনি একজন সক্রিয় প্রধানমন্ত্রী এবং তিনি জনগণের মাঝেই কাজ করেন। জনগণ আমাকে সুযোগ দিয়েছে তাদের হয়ে কাজ করব, আমার নিজের জন্য কিছু করার ক্ষমতা নেই। আমি দেশের জন্য বাঁচব, যতদিন তারা আমাকে কাজ করার সুযোগ দেবে, আমি করে যাব। এ অঙ্গীকার নিয়েই আমি চলছি।

শুক্রবার মিরাটে প্রধানমন্ত্রী মোদির পুনর্নির্বাচিত প্রচারণা মিছিল শুরু করেন। ১৯ মে নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময়সীমা আসার আগ পর্যন্ত সারা দেশে ১৫০টিরও বেশি সমাবেশ করার আশা ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *