আইপিএল খেলতে রাতে ভারত যাচ্ছেন সাকিব

আইপিএল খেলতে রাতে ভারত যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ২০১১ সাল থেকে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন সাকিব আল হাসান। তবে এবার কেকেআরের জার্সিতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আসন্ন একাদশ আসতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভারত তথা বিশ্ব মাতাবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। আর সেই লক্ষ্যে সোমবার (২ এপ্রিল) দেশ ছাড়ছেন সাকিব।
এদিন বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কলকাতা যাবেন সাকিব আল হাসান। সেখান থেকে হায়দরাবাদ যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সঙ্গে থাকবেন স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলায়না হাসান অব্রি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগাযোগ করে তেমনটি জানা গেছে।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আগামী ৭ এপ্রিল পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। এদিন মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। আর ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান।

সাত বছর পর সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাথে সাথে সুযোগ লুফে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই কোটি রুপি ব্যায় করে বাংলাদেশের এই এ অলরাউন্ডারকে দলে ভিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে গতকাল শনিবারই ভারতের উদ্দেশ্যে উড়ে গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। টানা দুই আসরে খেলার পর এবারের আসরে দল সানরাউজার্স হায়দ্রাবাদ তাকে ছেড়ে দেয়। ফলে তাকে নিলামের টেবিল থেকে দুই কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *