ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখার কথা বললেন মমতা

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখার কথা বললেন মমতা

ইসলাম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখার কথা বললেন মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের মতো পবিত্র এই ধর্ম মাথায় তুলে রাখার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি বলেছেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না।

মঙ্গলবার বালুরঘাট আসনের প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে পশ্চিমবঙ্গের ইটাহারে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মমতা ব্যানার্জি।

তিনি বলেন, দেশকে রক্ষা করতে গেলে দিল্লির সরকার বদলে দিন৷ তৃণমূলকে ভোট দিন। কারণ বিজেপি বলছে, তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কী জানেন? পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে৷ তারপর কী গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন।

মমতা ব্যানার্জি বলেন, ‘তারা দাবি করছে, এনআরসি করবে। আমি তাদেরকে বলছি আগে এন টা ছুঁয়ে দেখ, তারপর আরসি করবে।’ জনসভায় মমতা তৃণমূল সরকারের কাজের খতিয়ান ও উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।

মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্টভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে। ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ। নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়।

দলিত, কৃষকসহ সবার ওপর বিজেপি অত্যাচার করছে উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, এই সরকারের আর প্রয়োজন নেই। ২০১৯ সালেই ফিনিশ হবে বিজেপি।

এদিকে বিজেপির তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল। এসময় আজমল মোদিকে ধর্মের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ তুলে বলেন, ‘প্রধানমন্ত্রী মুসলিমদের হিন্দু ধর্মে পরিণত করার প্রচেষ্টা করছেন। এমনকি আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে সংবিধানও পরিবর্তন করতে চান মোদিজি।’

আসামের ধুবড়ী এর সাংসদ আজমল আরও বলেন, শতকরা ৯০ ভাগ মুসলিম ও হিন্দু মোদিকে আর প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন না। তাকে বাংলাদেশে পাঠানো উচিত, যেখানে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু তাঁকে ভারতের প্রধানমন্ত্রী কিছুতেই হতে দেব না।

এআইইউডিএফ-এর দুই বারের এই সাংসদ এই রাজনীতিবিদ পরিষ্কার জানিয়ে দেন, কয়েক কোটি মুসলিমকে হিন্দু ধর্মে পরিবর্তন করানোর মাধ্যমে আমি বিজেপি বা মোদি কাউকেই দেশের জনবিন্যাস বা সংবিধানের পরিবর্তন করতে দেবো না। এই জিনিস থামাতে আপনাদের সমর্থন চাই।

আসামের বঙ্গাইগাঁও-এ দলের প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এ মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *