পাথেয় রিপোর্ট : ইউরোপীয় মুসলিম লীগ-এর অ্যাম্বাসেডর অব পীস মনোনীত হয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বৃহস্পতিবার (২৭ জুন) ইউরোপীয় মুসলিম লীগ-এর প্রসিডেন্ট ড. আলফ্রেডো মায়োলিস (Dr. Alfredo Maiolese) ও সেক্রেটারি জেনারেল ড. ইভন রিডলি (Dr. Yvonne Ridley) এবং সকল কর্মকতাগণের উপস্থিতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে অ্যাম্বাসেডর অব পীস মনোনীত করা হয়।
ইউরোপীয় মুসলিম লীগ-এর নেতৃবন্দ ইতালীর রাজধানী রোমের বাংলাদেশ অ্যাম্বাসিতে উপস্থিত হয়ে এ মনোনীত পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
ইউরোপীয় মুসলিম লীগ-এর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা মাসঊদ মনোনীত হওয়ায় তাঁরা আনন্দও প্রকাশ করেছেন।



