এবার রাজধানীতে পাঠাও’র গাড়ি

এবার রাজধানীতে পাঠাও’র গাড়ি

নিজস্ব প্রতিবেদক ● চট্টগ্রামের পর ঢাকার সড়কগুলোতে ১ নভেম্বর বুধবার থেকে গাড়ি সেবা চালু করবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং দেশীয় প্রতিষ্ঠান পাঠাও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পাঠাও কার’ নামে এই সুবিধা পাওয়া যাবে। পাঠাও কার’র বেজ ফেয়ার ধরা হয়েছে ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা ও প্রতি মিনিট আড়াই টাকা। পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠাও কারে কেউ গাড়ি দিতে চাইলে সাইন-আপের জন্য তিনি ১০ হাজার টাকা সাইন-আপ বোনাস পাবেন।

এ বিষয়ে পাঠাও’র সিইও হুসাইন এম ইলিয়াস বলেন, রাজধানীতে পাঠাও’র এর কার্যক্রম প্রায় ১ বছরের কাছাকাছি। গত বছরের ডিসেম্বরে প্রথম পাঠাও’র অ্যাপটি উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলের পাশাপাশি পাঠাও কার নিয়ে আসা হচ্ছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে ইতোমধ্যে পাঠাও কার এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীতে ১ নভেম্বর থেকে যাত্রা শুরু করবে পাঠাও’র কার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *