এসডিজি অর্জনে ইউএনডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

এসডিজি অর্জনে ইউএনডিপির ভূমিকা গুরুত্বপূর্ণ : স্পিকার

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য অর্জন করেছে। একই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও (এসডিজি) সক্ষম হবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্পিকার মঙ্গলবার তাঁর কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার ও ইউএনডিপি’র পক্ষে আবাসিক প্রতিনিধি মি. সুদীপ্ত মুখার্জী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্পিকার ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে ইউএনডিপি’র প্রতিনিধিকে অবহিত করেন। তিনি বলেন, আগামী ১- ৮নভেম্বর,২০১৭ ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্পিকার বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘে মহাসচিব আ্যান্তোনিও গুতেরেজ, সাবেক মহাসচিব ও এ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট কফি আনান এবং জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক আয়োজিত ব্রিফিং এ রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মানবিক সংকটকালে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নব দ্বার উন্মোচন করেছেন। তাঁর এ সাহসী পদক্ষেপ সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছে। সুদীপ্ত মুখার্জী আসন্ন ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারী কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করেন। ইউএনডিপি সমঝোতা স্মারকের আওতায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে কাজ করবে।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিকল্পনা উন্নয়ন উইং এর অতিরিক্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউএনডিপি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *