কওমীর সন্তানরা রোজায় ছড়িয়ে আছে বিশ্বময়

কওমীর সন্তানরা রোজায় ছড়িয়ে আছে বিশ্বময়

কওমীর সন্তানরা রোজায় ছড়িয়ে আছে বিশ্বময়

মাওলানা আমিনুল ইসলাম : এই রমজানে বসে নেই কওমী মাদ্রাসার সন্তানেরা। ওরা ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমাদের বাংলাদেশের কথা চিন্তা করুন, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া সারাদেশের মসজিদে মসজিদে কওমীর হাফেজে কুরআন তারাবীর নামাজে ইমামতি করে যাচ্ছেন। শতকরা ৯৮ ভাগ মসজিদে কওমী মাদ্রাসার ছাত্র/ শিক্ষক তারাবীর ইমাম।

একটু জরিপ চালিয়ে দেখুন! যেখানেই মসজিদ, সেই মসজিদের তারাবীর ইমাম কওমীর ফারেগীন।

পবিত্র কুরআনের তেলাওয়াতে মুখরিত হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। বাংলাদেশের কওমীর সোনার ছেলেরাই কোরআনের মহান বানী মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিচ্ছে। আর কোরআনের পিপাসিত স্রোতারা আল্লাহর কালাম শুনে তাদের পিপাসা মেটাচ্ছে।

এখন শুধু আমাদের বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আমাদের কওমীর সোনার ছেলেরা। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে আমাদের কওমীর সন্তানেরা এই মাহে রমজানে পবিত্র কুরআনের বানী শুনায়ে মানুষের হৃদয় জয় করে নিচ্ছে।

কোন কিছু পাওয়ার আশা নয়। তারাবীর নামাজে যারাই কুরআন পড়েন, সবই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহকে রাজী খুশি করার বাসনা নিয়ে স্রোতাদের কুরআন শুনায়ে থাকেন। এভাবে দেশ থেকে দেশান্তরে মহান প্রভুর বানী নিয়ে ছুটে চলেছেন।

একটু চিন্তা করলে বোঝা যায়, কওমীর সন্তানেরা দেশের শান্তি এবং অগ্রগতির পথে এগিয়ে।

যেখানে আজ বিভিন্ন শিক্ষাঙ্গনে অশান্তির হাতছানি। অপসংস্কৃতির সয়লাব। কোথাও মারামারি কাটাকাটি। সেই পরিস্হিতিতে কওমীর সন্তানেরা কোরআনের বানী নিয়ে ছুটে চলেছেন মানুষের দ্বারে দ্বারে।

আর এই কোরআনের বানীর আহ্বানে শান্তির সুবাতাস বইছে সমাজের সব খানে।

সারাদেশে যে শান্তি আর সুস্হ পরিবেশ সৃষ্টি হয়েছে, সবই কুরআনের বরকত। আর এই কোরআনের বানী প্রচারে কওমীর সন্তানেরা। কওমী মাদ্রাসার হাজার হাজার হাফেজ আর আলেমের কোরআনের মধুর তেলাওয়াতে আমাদের বাংলাদেশ শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে।

পাশাপাশি আন্তর্জাতিক ভাবে সুনাম অর্জন করে চলেছে আমাদের কওমীর সন্তানেরা। এই লাল সবুজের পতাকার মান উজ্জল করে চলেছে বিশ্ব দরবারে। কওমীর হাফেজগণ বিশ্ব দরবারে বাংলাদেশকে শ্রেষ্ঠ মর্যাদার আসনে নিয়েছে বহুবার।

সেই সাথে এই মাহে রমজানে বাংলাদেশের মান উঁচু করে চলেছে আমাদের কওমীর সন্তানেরা।

আমরা আশাবাদী, আমাদের এই বাংলাদেশকে আরো উচ্চ শিখরে পৌছে দিবে আমাদের সন্তানেরা।

আল্লাহ তায়ালা সকল কওমীর সন্তানকে কবুল করুন। আমিন।

লেখক : শিক্ষক ও বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *