কাতারে পিএসজির শীতকালীন ক্যাম্প

কাতারে পিএসজির শীতকালীন ক্যাম্প

স্পোর্টস ডেস্ক ● ডিসেম্বরে ফ্রেঞ্চ লিগে শীতকালীন বিরতির সময় সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পের জন্য কাতারে যাবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২০ ডিসেম্বর সিয়ানের বিপক্ষে ঘরের মাঠে লিগ ওয়ানের শেষ ম্যাচটি খেলেই দোহার উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করবে পিএসজি। সেখানে তারা ২৩ ডিসেম্বর পর্যন্ত থাকবে।

গত বছর শীতকালীন বিরতির সময় পিএসজি তিউনিসিয়ায় অনুশীলন করেছিল। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট ক্লাবটির দায়িত্ব নেবার পরে এই নিয়ে পঞ্চমবারের মত সেখানে সফর করতে যাচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা।

এবারের মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে উনাই এমেরির দল। রবিবার বর্তমান চ্যাম্পিয়ন মোনাকোকে ২-১ গোলে পরাজিত করে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ৯ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। ফ্রান্সে শীতকালীন বিরতি দুই সপ্তাহ হয়ে থাকে। জানুয়ারির প্রথম সপ্তাহে আবারো লিগ মাঠে গড়াবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *