কিশোরগঞ্জে আল্লামা মাসঊদের তিন দিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার

কিশোরগঞ্জে আল্লামা মাসঊদের তিন দিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার

কিশোরগঞ্জে আল্লামা মাসঊদের তিন দিনব্যাপী ইজতেমা শুরু শুক্রবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামা কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত এ ইসলাহী ইজতেমা শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ আসর থেকে শুরু হবে বাজিতপুর পাটুলি কেন্দ্রীয় মসজিদে। এই মসজিদে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ১ দিন অবস্থান করবেন। এখানে আখেরি মোনাজত হবে শনিবার সকাল ১০টায়। এরপর কিশোরগঞ্জের অষ্টগ্রাম কাসপুর বাজার মসজিদে শনিবার বাদ যোহর থেকে শুরু হবে ইজতেমা। এখানে আখেরি মোনাজত হবে রোববার সকাল ১০টায়।

বাজিতপুরের ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য ও রাজধনীর তেজগাঁও জামিয়া ইসলামিয়া রেলস্টেশন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা লিয়াকত আলী মাসউদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘শুক্রবার থেকেই শুরু হচ্ছে বাজিতপুর পাটুলি কেন্দ্রীয় মসজিদে ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’

অষ্টগ্রামের ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘শনিবার বাদ যোহর থেকে অষ্টগ্রাম কাসপুর বাজার মসজিদে শুরু হবে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’

কী কী থাকছে এই আয়োজনে জানতে চাইলে মাওলানা ফারুক হোসাইন জানান, ‘বাদ জোহর ইসলাহী বয়ান, বাদ আসর পরামর্শ, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব। রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে আমাদের এই ইসলাহী ইজতেমার আয়োজন।’

এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা কিশোরগঞ্জ যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, রংপুর করেছি। কিশোরগঞ্জে আপনারা আসুন। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *