গুলিতে নিহত প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

গুলিতে নিহত প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতির (২৪) পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা জামাল উদ্দিনের হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রীতি নিহত হওয়ার পর তার বাবা জানিয়েছিলেন, প্রীতি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়তো। পরিবারের অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিলো৷ ১৫ হাজার টাকায় একটা অফিসে চাকরি নিয়েছিল, যেখানে পরবর্তী মাসে যোগদানের কথা ছিলো তার।

আলোচিত এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা ওমর ফারুকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। অন্যরা হলেন- আবু সালেহ শিকদার ওরফে শুটার সালেহ (৩৮), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮), মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১), আরফান উল্লাহ ও মাসুম মোহাম্মদ ওরফে আকাশ।

এদের মাঝে কিলার আকাশ ৪ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে টিপু এবং সামিয়াকে গুলি করে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *