পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (মার্চ ১৮) তিনি চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম এর তৈরী এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
গতকাল বুধবার পাকিস্তানের প্রভুদেশ চীন করোনা ভাইরাসের ৫ লাখ টিকা খয়রাত (donate) পাঠায় পাকিস্তানে। চীনের খয়রাতি টিকা গ্রহণ করতে নূর খান এয়ারবেসে উপস্থিত ছিলেন পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের কুসংস্কারাচ্ছন্ন জনগোষ্ঠীর মাঝে টিকা নিয়ে ভীতি কাজ করছে। দেশের প্রধানমন্ত্রীর টিকা গ্রহণ তাদের এই ভীতি দূর করতে সহায়তা করবে বলে পাকিস্তানের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা আশা করছেন।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী আমীর আশরাফ খাজা গেল সপ্তাহে জানিয়েছেন, দরিদ্র রাষ্ট্র সমূহে টিকা বিতরণের আন্তর্জাতিক সংস্থা ‘দ্য গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিন এন্ড ইমিউনাইজেশন’-এর মাধ্যমে তারা ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার দেড় কোটি ডোজ টিকা খয়রাত পাওয়ার আশা করছেন।
আরও পড়ুনঃ


