জন এলিয়ার ১০টি শের

জন এলিয়ার ১০টি শের

  • জাভেদ হুসেন

*
আমিও অপরাধ কম করবো কেন
সাজা দিতেও তো কম দাও না তুমি

জুর্ম মেঁ হাম কমি করেঁ ভি তো কিউঁ
তুম সাযা ভি তো কম নেহিঁ করতে

*
আমার একটা পরামর্শ আছে, মিনতি না
আমার পাশ ছেড়ে এখনি যেও না

মেরা ইক মশওয়ারা হ্যায় ইলতিজা নেহি
মেরে পাস সে ইস ওয়াক্ত জা নেহি

*
কেউ আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারে না
এতই সহজ ঠিকানা আমার

কোয়ি মুঝ তক পহুঁচ নেহিঁ পাতা
ইতনা আসাঁ হ্যায় পাতা মেরা

*
দেখলাম তো দেখলাম এই
যে নেই সেই সুন্দর

হামনে দেখা তো হামনে য়ে দেখা
জো নেহি হ্যায় ও খুবসুরত হ্যায়

কেয়া কাহা? ইশক কর ব্যায়ঠে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

*
ভাবি যদি তো ভালবাসায় জীবন কেটে গেলো
দেখি যদি তো একজনও আমার হলো না

সোচুঁ তো সারি উমর মুহাব্বত মেঁ কাট গ্যায়ি
দেখুঁ তো ইক শখস ভি মেরা নেহিঁ হুয়া

*
এতো কাছে এসে যাচ্ছ যে
ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ নাকি

বহোত নযদিক আতি জা রহি হো
বিছাড়নে কা ইরাদা কর লিয়া কেয়া

*
আমি প্রেমকে কঠিন ভেবেছিলাম
এও দেখি সহজ, এখন কী করি!

হাম সামঝে থে ইশক কো দুশওয়ার
য়ে ভি আসান হ্যায় কেয়া কি জায়ে

*
আমার সঙ্গে দেখা করতে এসেছ?
বোসো, ডেকে আনছি

মুঝ সে মিলনে কো আপ আয়ে হো
ব্যায়ঠিয়ে বুলা কে লাতা হুঁ

*

কী বললে? প্রেমে পড়ে গেছ?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কেয়া কাহা? ইশক কর ব্যায়ঠে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

লেখক, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *