জার্মানিতে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন

জার্মানিতে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শর্ত সাপেক্ষে জার্মানির কোলন শহরের মসজিদগুলোতে মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানাকার স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, কোলন শহরের স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে সেখানকার স্থানীয় প্রশাসন শুধুমাত্র শুক্রবার মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছেন এবং ৫ মিনিটের মধ্যেই শেষ করতে হবে আজান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিখ্যাত এ শহরটির মেয়র হেনরিয়েত্তে রেকে বলেন, বিভিন্ন ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে দুই বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই পদক্ষেপ।

তিনি বলেন, শহরে অনেক মুসলিম বাসিন্দা আছেন এবং তারা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। বৈষম্য দূর করা এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর জন্য জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

শহরটিতে মোট ৩৫টি মসজিদ রয়েছে। এখন থেকে সবগুলো মসজিদেই জুমার নামাজের আজান দেওয়া যাবে। সোমবার (১১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *