দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

পাথেয় ডেস্ক ● চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আটদিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি হামিদকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি লন্ডনে যান। সেখানে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান বলে তার প্রেসসচিব জয়নাল আবেদীন জানান। ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *