দেহরক্ষীসহ জি কে শামীম গ্রেফতার

দেহরক্ষীসহ জি কে শামীম গ্রেফতার

দেহরক্ষীসহ জি কে শামীম গ্রেফতার

পাথেয় রিপোর্ট : বিএনপি থেকে আসা যুবলীগের প্রভাবশালী নেতা জি কে শামীমকে আটক করেছে র‍্যাব। রাজধানীর নিকেতন থেকে একাধিক দেহরক্ষীসহ তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে সকাল থেকে তার বাড়িটি ঘেরাও করে রাখে আইনশৃংখলা বাহিনী। জিকে শামীম যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

এদিকে, অবৈধ ক্যাসিনোর মালিক যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।
জিকে শামীম ঠিকাদার হিসেবেই পরিচিত। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে শামীম মেঝো।

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় শামীম ঠিকাদারি কাজ করে থাকেন। শুধু তাই নয় গণপূর্ত ভবনের বেশি ভাগ ঠিকাদারি কাজ তিনি করেন। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি। সেই জিকে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

অনুসন্ধানে দেখা গেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে শামীম ছিলেন ঢাকা মহানগর যুবদলের সহসম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ। সেই জি কে শামীম এখন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *