ফের পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সাথে ফেরির ধাক্কা

ফের পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সাথে ফেরির ধাক্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফের পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে সেতুর ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে ফেরী কাকলির। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল। প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০ নম্বর পিলারে আঘাত হানে। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

এর আগে সোমবার (০৯ আগস্ট) সন্ধ্যায় পদ্মা সেতুর এই ১০ নম্বর পিলারের সাথেই ধাক্কা লেগেছিলো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। সে ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছিলো। এবং গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হওয়ার খবর জানা গিয়েছিলো।

তার কয়েকদিন আগে গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

পদ্মা সেতুর পিলারের সাথে বাররাব ধাক্কা লাগার ঘটনা ভাবাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। গত ১০ আগস্ট পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে ফেরী চলাচলে সাময়ীক নিষেধাজ্ঞা জারি করেছিলো সরকার। নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় আবারও সেতুর পিলারের সাথে ফেরীর ধাক্কা লাগলো আজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *