বিজ্ঞানের সঙ্গে ইসলামের কোন সংঘাত নেই : আল্লাম মাসঊদ

বিজ্ঞানের সঙ্গে ইসলামের কোন সংঘাত নেই : আল্লাম মাসঊদ

পাথেয় রিপোর্ট : বিজ্ঞানের উন্নয়নের সঙ্গে ইসলামের কোন সংঘাত নেই মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ইসলাম চির সত্য। ইসলাম পৃথিবীর সবকিছুর মাপকাঠি। আর বিজ্ঞানের সাথে ইসলামের কোন দ্বন্দ্ব নেই, কোন সংঘাত নেই। তবে শর্ত হলো, বিজ্ঞান যদি সত্যে পৌঁছাতে পারে। বিজ্ঞান সত্যে পৌঁছতে পারলে অবশ্যই ইসলামের সাথে মিলে যাবে। তিনি বলেন, বিজ্ঞান সঠিক সত্যে পৌঁছতে না পারলে শুধু বিভ্রান্তি ছড়ায়, আর সত্যে পৌঁছলেই ইসলামের সাথে মিলে যায়।

২৩ ফেব্রুয়ারি শনিবার মোহাম্মদ আবদুস সবুর রচিত ‘মহান আল্লাহর অস্তিত্ব’ কুরআন, বিজ্ঞান ও যুক্তির আলোকে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ মন্তব্য করেন।

স্রস্টার অস্তিত্ব নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লাম মাসঊদ বলেন, মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে স্রষ্টার অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। মোহাম্মদ আবদুস সবুর এই বিষয়ে কুরআন, হাদীস ও যুক্তির আলোকে বই রচনা করার জন্য আমি তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আবদুল মাজিদ। আরো উপস্থিত ছিলেন, হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *