পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের শীর্ষস্থানীয় আলেম, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম, সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সদস্য ও ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মাওলানা আযহার আলী আনোয়ার শাহর জামাতা মাওলানা জালালুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকেলে ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। শারীরিক অবস্থার অবনতি মাওলানা আযহার আলী আনোয়ার শাহকে হওয়ায় শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এরআগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি শঙ্করের ইবনে সিনার আইসিইউতে শয্যাশায়ী অবস্থায় মাওলানা আযহার আলী আনোয়ার শাহকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


