মাওলানা তালহা কান্ধলভীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

মাওলানা তালহা কান্ধলভীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় রিপোর্ট : শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া রহ.-এর একমাত্র সাহেবজাদা, ভারতের তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি হযরত মাওলানা তালহা কান্ধলভীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আল্লামা মাসঊদ তার শোকবার্তায় বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। মাওলানা মাওলানা মোহাম্মদ তালহা কান্ধলভী ছিলেন আমাদের সময়কার খ্যাতিমান আলেমে দ্বীন ও তাবলীগ জামাতের অন্যতম একজন। আল্লাহ তাআলা মাওলানার খায়রের ফায়সালা করুন। জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবী আসলে থাকবার জায়গায় নয়। আমাদের প্রিয় নবীজীও চলে গেছেন। এখন আমরা মাওলানা তালহা কান্ধলভীকেও হারালাম। মাওলানাকে হারিয়ে যে ক্ষত তৈরী হয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, সে শূন্যতা পূরণে আমাদের কাজ করে যেতে হবে। বিবৃতিতে আল্লামা মাসঊদ তার পরিবারের প্রতি ও শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার (১২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার (১২ আগস্ট) যোহরের পর ভারতের মিরাঠ আনন্দ হাসপাতালে শাইখুল হাদীস মাওলানা জাকারিয়া রহ.-এর একমাত্র সাহেবজাদা, ভারতের তাবলীগ জামাতের অন্যতম মুরুব্বি হযরত মাওলানা তালহা কান্ধলাভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

এর আগে মাওলানা তালহা কান্ধলভী অসুস্থ হয়ে দেশটির উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের শিক্ষাসচিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমানের বরাতে জানা যায়, মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। এ কারনে গত জুলাই মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *