মাধবদীতে জঙ্গি আস্তানায় অভিযান, ১৪৪ ধারা জারি

মাধবদীতে জঙ্গি আস্তানায় অভিযান, ১৪৪ ধারা জারি

পাথেয় টোয়েন্টিফোর : নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্ততি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ইউনিট। নরসিংদীর দুই জঙ্গি আস্তানার একটিতে অভিযানের পর আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাততলা বাড়িতেও অভিযানের প্রস্তুতি নিচ্ছে (সিটিটিসি)।

খোঁজ পাওয়ার পর থেকেই আস্তানার আশপাশের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল থেকেই অাস্তানার চারপাশের এলাকায় ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। পুরো এলাকাজুড়ে দেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।

স্থানীয় আফজাল হোসেনের মালিকানাধীন ‘নিলুফা ভিলা’ নামের সাততলা বাড়িটি ঘিরেই এ অভিযান। জানা গেছে, নিলুফা ভিলার সাততলার ফ্লাটে জঙ্গিরা অবস্থান করছে মনে করে ওই ফ্লাটেই অভিযান চালানো হবে। সোমবার রাতে ওই ফ্লাটে পুলিশ বাইরে থেকে তালা দিয়ে ভবনের অন্য ফ্লাটগুলোর বাসিন্দাদের বলা হয় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অন্যত্র চলে যেতে। অভিযানের জন্য ভবনের বাসিন্দারা অন্যত্র সরে গেছে বলেও জানা যায়।

মাধবদী পৌরসভার সাবেক কমিশনার হাবিবুল্লাহ ভূঁইয়া বলেন, গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান আশপাশের সব বাড়িতে যান। তিনি আজ বুধবার (১৭ অক্টোবর) ভোরের মধ্যে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলেন।

পুলিশ জানিয়েছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। মহল্লার কাউকে বাড়ির বাইরে বের না হতে এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে না পারে সেজন্য মাইকিং করে জানিয়ে দিয়ে হচ্ছে।পাশাপাশি ইতিমধ্যই এই এলাকার সকল দোকানপাটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ছয় ঘণ্টার অপারেশন ‘গর্ডিয়ান নট’ নামের অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর নরসিংদীতে জঙ্গি অাস্তানায় পুলিশের এটি দ্বিতীয় অভিযান। এ অবস্থায় পুরো এলাকায় এক অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে এখানকার বাসিন্দাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *