রাজধানীতে নতুন মাদক এস্কাফসহ গ্রেপ্তার ৫৯

রাজধানীতে নতুন মাদক এস্কাফসহ গ্রেপ্তার ৫৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৪ ঘণ্টার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন মাদক ৫০ বোতল এস্কাফসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবন করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ এক হাজার ৪২৪ পিস ইয়াবা, ৪৭৩ গ্রাম ৯৮ পুরিয়া হেরোইন, ৫০ কেজি ৯৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৫০ বোতল এস্কাফ ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *