রাজ্য জমিয়ত ভবন পরিদর্শন করলেন বদরুদ্দীন আজমল

রাজ্য জমিয়ত ভবন পরিদর্শন করলেন বদরুদ্দীন আজমল

রাজ্য জমিয়ত ভবন পরিদর্শন করলেন বদরুদ্দীন আজমল

পাথেয় টোয়েন্টিফর ডটকম : পশ্চিম বাংলায় রাজ্য জমিয়তে উলামা হিন্দের নবনির্মিত তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য আসামের জমিয়তে উলামা হিন্দ প্রধান মাওলানা বদরুদ্দীন আজমল। আসামের জমিয়তে উলামা হিন্দ প্রধান মাওলানা বদরুদ্দীন আজমলের সঙ্গে বৈঠক্ও করেছেন পশ্চিম বাংলার জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও গণগ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিধানসভার ভূতপূর্ব বিরোধী দলের নেতা ডঃ হাফিজ বশির আহমদও উপস্থিত ছিলেন। পশ্চিম বাংলায় জমিয়তে উলামায়ে হিন্দের কাজের অগ্রগতির বিষয়ে মুসলমানদের সচেতনতা বৃদ্ধিসহ নানা ধরনের উদ্যোগ নিয়েও তারা আলোচনা করেন।

সফরসূচীর অংশ হিসেবে তিনি মঙ্গলবার রাতে কলকাতার বাঁকড়াস্থিত জমিয়তে উলামা ভবেন পৗঁছান। সেখানে আসামের জমিয়তে উলামা হিন্দ প্রধান মাওলানা বদরুদ্দীন আজমল পশ্চিম বাংলা রাজ্য জমিয়তে উলামা হিন্দের ত্রিতল বিশিষ্ট ভবন পরিদর্শন করেন। রাজ্য কাজের অগ্রগতি ও উন্নয়ন অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এর পর মাওলানা বদরুদ্দীন আজমল মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাসায় নৈশভোজে অংশ নেন। তখনই একান্ত বৈঠকে মিলিত মন্ত্রীর সঙ্গে। সেখানে মুসলিমদের স্বার্থ রক্ষা, অধিকার, জঙ্গিবাদবিরোধী মুসলমানদের অবস্থান বিষয়ক আরও নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেন। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের বিষয়েও আলোচনা হয়।

মাওলানা বদরুদ্দীন আজমল দমদমে রাজ্য জমিয়তের ভবন নির্মাণ বিষয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ জানান তিনি। মুর্শিদাবাদে আজমল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে মুফতি নাজমুল হক জেলায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এই অপতৎপরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মাওলানা বদরুদ্দীন আজমল নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং তাদের থেকে সবাইকে সতর্ক করেন। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাজের প্রশংসা করে মাওলানা বদরুদ্দীন আজমল বলেন, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য জমিয়তকে সম্মুখে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী মোদী সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তিনি গত ৯ নভেম্বর ভারতে বিজেপি সরকারের আমলে ‘নোট বন্দি’ করা আইন রাষ্ট্রের স্বাভাবিক অবস্থার কোমর ভেঙে দিয়েছে এবং সাধারণ দরিদ্রদের দুশ্চিন্তায় ফেলেছে বলে মন্তব্য করেছিলেন। অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী মোদী সরকারের সমালোচনা করে বলেন, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, আপনারা আমাকে ৫০ দিন সময় দিন আমি সবকিছু ঠিক করে দেব। নচেৎ আপনাদের যেমন ইচ্ছা আমাকে সাজা দেবেন। কিন্তু দু’বছর পার হয়ে গেলেও রাষ্ট্রের জনগণের সঙ্গে ওয়াদার কিছুই পূরণ করতে পারেননি মোদি সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিৎ মন্তব্য করে তিনি আরো বলেন, এমন অসম, অবিবেচনাপ্রসূত একটি সিদ্ধান্ত দেশের জনগণকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে৷ মানুষ মারা যাচ্ছে। কঠিন সঙ্কটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে মানুষের জীবন। এবং ক্ষুদ্র ব্যবসায়ী ও দরিদ্র লোকেরা সর্বশান্ত হয়ে যাচ্ছে। অথচ এর প্রেক্ষিতে তারা কি পাচ্ছে? কিছুই না। তাদের অনেকেরই বেঁচে থাকার মতো আর কিছুই বাকী নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *