রুখতে হবে প্রশ্নপত্র ফাঁস

রুখতে হবে প্রশ্নপত্র ফাঁস

মাসউদুল কাদির : রুখতে হবে প্রশ্নপত্র। এ উক্তিটির সঙ্গে এ দেশের সবশ্রেণির মানুষেরই আস্থা এবং বিশ্বাস। সবাই চায় প্রশ্নফাঁস না হোক। আমাদের ছেলেমেয়েরা নিজেদের মতো করে পরীক্ষা দিয়ে বেড়ে ওঠুক। কিন্তু এতসব সম্ভাবনার মাঝখান দিয়েই আবার প্রশ্নও ফাঁস হয়। সমস্যাও বাড়তে থাকে।সব কথার মূলে হলো আমাদের সতর্কতা ও সচেতনতা। দেশের জনগণ সচেতন হলেই কোনো অপকম্ম দেশে হবে না।প্রশ্নপত্র ফাঁসও রুখে দেয়া সম্ভব হবে। প্রশ্নপত্র ফাঁসের কী কী পথ আছে, গোড়ায় জল ঢালতে হবে। সে পথগুলোর মুখ বন্ধ করে দিতে হবে। কোনো কারণে প্রশ্নপত্র ফাঁস হলে দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। অনেক ঘটনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত প্রশ্ন করার কারণে শাস্তি দেওয়া হয়েছে। এভাবে সব ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করতে পারলেই প্রশ্নপত্র রোধ করা যাবে বলে আমাদের বিশ্বাস।

এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার পেট্রলিং ও আন্ডারকাভার অপারেশন চলমান রয়েছে। প্রশ্নফাঁসের মতো অপকর্ম করে পার পাওয়া খুব কঠিন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র্যা বে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যাতে কোনোভাবেই প্রশ্নফাঁস কিংবা ভুয়া প্রশ্ন ছড়াতে না পারে, সে জন্য সাইবার দুনিয়ায় নজরদারি শুরু করেছে র্যা ব। প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে র্যা ব। সাইবার পেট্রলিং চলছে, চালানো হবে আন্ডারকাভার অপারেশন। ইতিমধ্যে র্যা ব কার্যক্রম শুরু করেছে। দুয়েক দিনের মধ্যে ফল পাবেন আপনারা।

আমরা আশাবাদি হতে চাই। অভিযান আর সতর্কতাই কেবল আমাদের প্রজন্মকে বাঁচাতে পারে। তিনি প্রশ্নপত্রের পেছনে দৌড়াদৌড়ি না করার অনুরোধও জানিয়েছেন। সেটা অবশ্যই ভালো দিক। তিনি বলেছেন, আপনারা প্রশ্নপত্রের পেছনে দৌড়াদৌড়ি করবেন না। শিক্ষকদের উদ্দেশে বলছি- আপনারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন না। শিক্ষার্থীদের বলছি- কেউ যদি এ ধরনের কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাক, তা হলে তাদের আমরা গ্রেফতার করব। শিক্ষার্থীদের গ্রেফতার করলে তাদের শিক্ষাজীবন বিনষ্ট হয়ে যাবে, আমরা এমনটি করতে চাই না। তাই তাদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।

র্যা বে মহাপরিচালকের বক্তব্য আমাদের প্রাণিত করে। কোনো শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা ও স্কুলের শিক্ষক এসব অপকর্মে জড়ালে তা স্বভাবতই অপরাধ। অভিযান চালিয়ে, সতর্কতা জারি রুখতে হবে প্রশ্নপত্র ফাঁস। আমরা আশায় আছি, ২০১৯ এর ২ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। আগামীর সম্ভাবনা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাঁচিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। সে দায়িত্ব পালনে অবশ্যই আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

লেখক : ভাইস প্রেসিডেন্ট, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *