‘শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান মাওলানা আরশাদ মাদানী’

‘শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান মাওলানা আরশাদ মাদানী’

শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান মাওলানা আরশাদ মাদানী : মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিনের নাম ঘোষণা করা সময় দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানীর ভূয়সী প্রশংসা করেছেন শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তিনি বলেন, বর্তমানে ভারতে মুসলমানদের শত্রু-মিত্র উভয়ের কাছে সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হলেন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী। তিনি উলামায়ে কেরামের কাছে যেমন সম্মানিত, সাধারণ মানুষের কাছেও তেমন জনপ্রিয় ও মর্যাদাবান।

মাওলানা মাহমুদ মাদানী আরও বলেন, মাওলানা আরশাদ মাদানী আমাদের সেরেতাঁজ। তাঁর প্রশংসা করা জন্য, তাঁর ব্যক্তিত্বের সাথে যায়, এমন শব্দ ও ভাষা খুঁজে পাচ্ছি না। আমি অপারগতা প্রকাশ করছি।

শনিবার (৩ জুলাই) নয়াদিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় অফিসে ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, এই অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত দেয়া হয়েছে, তারা সবাই এসে গেছেন। আমরা দাওয়াত দেয়ার ক্ষেত্রে অনেক সতর্ক ছিলাম, কম মানুষকে দাওয়াত দেয়ার চেষ্টা করেছি। এটাও মাথায় ছিল, যেন ভিড় না হয়। পঞ্চাশ জনের অনুমতি আছে। কিন্তু এখন তো মনে আতঙ্ক! আল্লাহই জানে কী হয়? ভালোয় ভালোয় আল্লাহ তাআলা এই মজলিস শেষ করার তাওফিক দান করুন।

ভারতে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাওলানা মাহমুদ মাদানী বলেন, বর্তমানে মুসলমানদের জীবনযাপনের অবস্থা খুবই শোচনীয়। মহিলাদের সাথে পুরুষদের যে আচার-আচরণ, আর পুরুষদের সাথে মহিলাদের যে অবস্থা, তা খারাপের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঝগড়া-বিবাদ, মতবিরোধ, অথবা তালাক হওয়া বা তালাক না হয়েও বিচ্ছেদ হয়ে যাওয়া। বর্তমান সমাজে অনেক শোচনীয় অবস্থা বিরাজমান করছে। আমার চেয়ে আপনারাই এই ব্যপারে ভালো জানেন। তাই আমাদের সমাজ ও মানুষের চারিত্রিক উন্নয়নে আরো বেশি কাজ করতে হবে।

আরও পড়ুন: আমিরুল হিন্দ নির্বাচিত হলেন মাওলানা আরশাদ মাদানী

উল্লেখ্য, ইমারাতে শারইয়্যাহ হিন্দের পঞ্চম আমিরুল হিন্দ নির্বাচিত হয়েছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী। নায়েবে আমির নির্বাচিত হয়েছেন জামিআ কাসিমুল উলুম শাহী মুরাদাবাদের মুফতী ও উচ্চতর হাদীস বিভাগের সিনিয়র শিক্ষক, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানীর খলিফা, মুফতী সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *