সংসদ ভবন এলাকায় সভা নিষেধাজ্ঞা

সংসদ ভবন এলাকায় সভা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ● দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। আগামীকাল শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন; এর আগে গতকাল রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, পহেলা মে রাত ১২টার পর থেকে সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র ও ক্ষতিকর বস্তু বহন এবং সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

যে যে স্থানে নিষেধাজ্ঞা : ময়মনসিংহ সড়কের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। বাংলামোটর লিংক রোডের পশ্চিম দিক থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত। পান্থপথের পূর্ব দিক থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর সড়কের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল। রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং। ইন্দিরা রোডের পূর্ব দিক থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম দিকসহ জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *