সাইয়্যিদ আরশাদ মাদানীকে আল্লামা মাসঊদের অভ্যর্থনা

সাইয়্যিদ আরশাদ মাদানীকে আল্লামা মাসঊদের অভ্যর্থনা

পাথেয় রিপোর্ট : জমিয়তে উলামা হিন্দের সভাপতি, রাবেতায়ে আলম আল-ইসলামীর অন্যতম সদস্য, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, আওলাদে রাসূল সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শনিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী অবতরণ করলে আল্লামা মাসঊদ অভ্যর্থনা জানান।

সূত্রে জানিয়েছে, বাংলাদেশে ৫ দিনের সংক্ষিপ্ত সফরে এসেছেন সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর মিরপুর জামিআ হোসাইনায়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার গিয়েছেন। সেখানে তিনি রাতযাপন করবেন। নির্দিষ্ট সফরসূচি ছাড়াও আরো কিছু প্রোগ্রামে তিনি উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

মাওলানা আরশাদ মাদানীকে বিমানবন্দরে আরও অভ্যর্থনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা নুর হোসাইন কাসেমী, দারুল উলুম মাদানী নগরের মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ফুয়াদ, বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আবদুল আলীম ফরিদী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কদমতলী থানার আহ্বায়ক মাওলানা শুয়াইব এবং বাংলাদেশ জমিয়তুল উলামার নেতা-কর্মী ও সমর্থকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *