সাহিত্যকেন্দ্রীক মৎস্য উৎসবে আমি মুগ্ধ : মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী
পাথেয় রিপোর্ট : মৎস ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, সরকারের অব্যাহত প্রচেষ্টায় ইলিশের ব্যাপক উৎপাদনবৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেছেন সরকারের পাশাপাশি সাহিত্য সংস্কৃতির সংগঠন পদক্ষেপ বাংলাদেশ চমৎকার একটা কাজের সূচনা করেছে এই উৎসব আয়োজনের মাধ্যমে। শুধু মৎস্য সম্পদ নয়, পর্যটন শিল্প নিয়েও কাজ করছে। এছাড়াও প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নির্মানের প্রয়াসে যে উন্নয়ন কাজ করেছেন তা দেশ তথা বিশ্বের কাছে তুলে ধরার এ মহতী উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০১৯’-উদ্বোধন কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকারের অব্যাহত প্রচেষ্টায় ইলিশের ব্যাপক উৎপাদনবৃদ্ধি পেয়েছে।প্রচুর ইলিশ ধরা পড়ায় সাধারণে কিনে খেতে পারছেন।
বাংলার রূপালি ইলিশের মর্যাদা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন মা-ইলিশ আহরণরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
বক্তারা গণসচেতনতা বৃদ্ধিতে এমন অনুষ্ঠানের প্রয়োজনের অপর জোর দেন এবং দেশের চাহিদা মিটিয়ে যাতে ইলিশকে বিদেশেও রপ্তানি করা যায়, সে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আদিবা আনজুম মিতা এমপি, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবেদা আকতার, বিদেশি অতিথি হিসেবে ড. অজিত ত্রিবেদী ও কবি শান্তা চক্রবর্তী, কবি অসীম সাহা, পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।
এতে ‘উন্নয়নের রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক মূলপ্রবন্ধ পাঠ করেন মৎস্য ও প্রাণিসদম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শ্যামল চন্দ্র কর্মকার। প্রবনন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিসিএসসিএলের চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদ, ময়নামতি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা তৃপ্তীশ চন্দ্র ঘোষ প্রমুখ।
বাংলা অনুবাদসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আল্লামা শহীদুল্লাহ পাঠান।
এছাড়াও দেশ বরেণ্য কবি আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন। নৃত্য ও সংগীত পরিবেশন করে সংগঠনের শিশু শিল্পীরা।


