সোমাবার থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

সোমাবার থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১২ নভেম্বর সোমবার থেকে দলীয় মনোয়ন ফরম দেয়া শুরু করবে বিএনপি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয কার্যালয় থেকে ৫ হাজার টাকায় মনোয়ন ফরম গ্রহণ করা যাবে । ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। বিএনপির দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

দফতর সূত্র আরো জানায়, ১২ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। এ নিয়ে বিকালে রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট নির্বাচন নিয়ে আজ যে বক্তব্য তুলে ধরেছে, তা প্রায়ই অভিন্ন। দুটি জোটই গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছে।

একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি দুই জোটেরই। দুই জোটের একটি অভিন্ন বার্তা দিয়েছে যে, নির্বাচনে সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করার দাবি দুই জোটেরই। এ দুটি জোটেরই প্রধান শরিক বিএনপি। রাজপথের বিরোধী দল বিএনপিকে সামনে রেখেই নির্বাচন করবে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট নেতাদের মূল দাবি হচ্ছে-নির্বাচন পিছিয়ে দেয়া। ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ অন্তত এক মাস পিছিয়ে দেয়ার দাবি করেছে। সেই সঙ্গে নতুন তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে।

জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের পক্ষে লিখিত বিবৃতিতে ফখরুল বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত খুবই কঠিন। কিন্তু এ রকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ঐক্যফ্রন্ট সাত দফা দাবি থেকে পিছিয়ে আসছে না জানিয়ে ফখরুল বলেন, তার সঙ্গে তফসিল পিছিয়ে দেয়ার দাবি তারা যুক্ত করছেন। ফখরুল বলেন, আমরা বর্তমান তফসিল বাতিল করে নির্বাচন এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি। সে ক্ষেত্রেও বর্তমান সংসদের মেয়াদের মধ্যেই নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি জানান।

আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *