স্বীকৃতিকে আইনে পরিণত করতে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে আলেমরা

স্বীকৃতিকে আইনে পরিণত করতে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে আলেমরা

নিজস্ব প্রতিবেদক :: স্বীকৃতিকে আইনে পরিণত করতে সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ আলেমগণ। তারা মাননীয় প্রাধানমন্ত্রীকে কওমি মাদরাসার স্বীকৃতির বিষয়টি আইন আকারে পাশ করার বিষয়ে আলোচনা শুরু করেছেন।

একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি জানা গেছে।

জানা যায়, আল্লামা শাহ আহমদ শফীর পক্ষ থেকে একটি ১০ সদস্যের প্রতিনিধি দল রবিব দুপুর ১২ টায় জাতীয় সংসদ ভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি লিখিত নীতিমালা প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করবেন।

সূত্রটি আরও জানিয়েছে, জাতীয় দ্বীনী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ আল্লামা আশরাফ আলী,  মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল আমিন, মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলামসহ অন্যান্য বোর্ড থেকে ১জন করে প্রতিনিধি আছেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন। স্বীকৃতির বাস্তবায়নের জন্য ৩২ সদস্যের একটি কমিটিও করা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। গত ১৫ মে দাওরা হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *