হোয়াইট হাউসে আঘাত হেনেছে করোনা

হোয়াইট হাউসে আঘাত হেনেছে করোনা

হোয়াইট হাউসে আঘাত হেনেছে করোনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেষ পর্যন্ত সবধরনের নিরাপত্তা বলয় ভেদ করে হোয়াইট হাউসে আঘাত হেনেছে শক্তিশালী প্রাণঘাতী করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কার্যালয় ও বাসভবনেও করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতির বরাতে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের এক কর্মী ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৭৪ মানুষ। অন্তত ২৭৫ জন মারা গেছে।

পেন্সের মুখপাত্র কেটি মিলার বিবৃতিতে জানান, শুক্রবার সন্ধ্যায় তারা ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। বিবৃতিতে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ব্যক্তির সংস্পর্শে যাননি।

এর আগে ট্রাম্পের করোনা ভাইরাস পরীক্ষা করে নেগেটিভ ফল আসার কথা জানিয়েছিল হোয়াইট হাউস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *