অনলাইনে জামিআ ইকরার ইফতেতাহি দারস শুরু

অনলাইনে জামিআ ইকরার ইফতেতাহি দারস শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামি’আ ইকরা বাংলাদেশ তার ১২তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। ১৪৪২-৪৩ হিজরীর শিক্ষাবর্ষে এসে সারা বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মত জামি’আ ইকরার বাংলাদেশের একাডেমিক কার্যক্রমও বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ।

অনলাইনে গুগল মিটের মাধ্যমে জামিআ ইকরা বাংলাদেশের ১৪৪২-৪৩ হিজরীর শিক্ষাবর্ষের ইফতেতাহি দারস হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ১১:৩০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থাপনা করছেন জামিআর সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান সাহেব (দা.বা.)।

আরও পড়ুন: যতই লডডাউন থাকুক, হাদিস চর্চা বন্ধ হতে পারে না : আল্লামা মাসঊদ

এই ইফতেতাহী দারসে বুখারী শরীফের দারস প্রদান করবেন জামি’আ ইকরা বাংলাদেশ এর শায়খ, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.। এবং সভাপতির বক্তব্য প্রদান করবেন জামি’আ ইকরা বাংলাদেশ এর রঈস, আল্লামা আরীফ উদ্দীন মারুফ দা.বা.। এছাড়াও জামি’আর অন্যান্য আসাতিযায়ে কেরাম অংশগ্রহণ করবেন।

ইফতেতাহি দারসে বুখারী শরীফ থেকে পাঠ করেছেন জামিআর ছাত্র শামীম আলী।

https://meet.google.com/tck-zghh-cqw

অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *