আইভরি কোস্টে ইসলামী সম্মেলনে যোগ দিচ্ছেন আল্লামা মাসঊদ

আইভরি কোস্টে ইসলামী সম্মেলনে যোগ দিচ্ছেন আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আইভরি কোস্টের আবিদজানে এক সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি। ০৮ জুলাই ২০১৭ শনিবার দিবাগত রাতে অ্যামির‌্যাটস ফ্লাইটে তিনি আইভরি কোস্টে যাবেন।

আইভরি কোস্টের আবিদজানে আন্তর্জাতিক ইসলামী সংস্থা ‘অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান’ (ওআইসি) আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন। আল্লামা মাসঊদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে আইভরিকোস্টের বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক বিরাজ করছে। প্রথমে বাংলাদেশের প্রাক্তন ও মরহুম পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ২০১০ সালে আবিদজানে আনুষ্ঠানিক সফর করেন। আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান রয়েছে অনেক

২০০৪ সাল থেকে আইভরি কোস্টে শান্তিরক্ষা মিশনে কাজ করে চলেছে এবং এ মিশনে এখন পর্যন্ত সর্বোচ্চ অবদান রেখেছে বাংলাদেশ।বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনী নিরাপত্তা এবং স্বাস্থ্যখাতে সহায়তা দিয়ে আসছে। ২০০৮ সালে এবং ২০১৩ সালে এই শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘ মেডেল লাভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *